ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

নাটোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা

প্রতিবেদক
admin
৩ জুন ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ

Link Copied!

দেশে ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারকারী এক কোটি ৯২ লাখ এবং ধোঁয়ামুক্ত তামাক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ব্যক্তি। দেশে প্রতিবছর এক লক্ষ ৬১ হাজার ব্যক্তির প্রাণহানীর ঘটনা ঘটছে। এছাড়া হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ও কন্ঠনালীর ক্যান্সার এবং ব্রংকাইটিস রোগে আক্রান্ত হওয়ার সমূহ আশংকা থাকে বলে জানিয়েছে বক্তারা।

আজ (০৩ জুন) সোমবার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, দেশে ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারকারী এক কোটি ৯২ লাখ এবং ধোঁয়ামুক্ত তামাক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ব্যক্তি। দেশে প্রতিবছর এক লক্ষ ৬১ হাজার ব্যক্তির প্রাণহানীর ঘটনা ঘটছে। এছাড়া হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ও কন্ঠনালীর ক্যান্সার এবং ব্রংকাইটিস রোগে আক্রান্ত হওয়ার সমূহ আশংকা থাকে।

তবে দেশে তামাকের ব্যবহার কমছে। ২০০৯ সালে তামাক ব্যবহারকারীর শতকরা হার ৪৩ শতাংশ থাকলেও ২০১৭ সালে কমে হয়েছে ৩৫ শতাংশ। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ২০৪০ সালের মধ্যে তামাক নির্মূলে আমরা সক্ষম হবো। এ লক্ষ্যে ২০০৫ সালে প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনকে যুগোপযোগী করা হচ্ছে।

পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের বিধিনিষেধ কার্যকর করাসহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের কাংখিত লক্ষ্য অর্জনে সক্ষম হবো বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ