ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রপ্তানির জন্য আমদানিকে বহুমুখী করতে হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
৩০ মে ২০২৪, ২:৩০ অপরাহ্ণ

Link Copied!

প্রধানমন্ত্রীর নির্দেশনায় রফতানি পণ্য বহুমুখী করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য রফতানির সঙ্গে আমদানিকে বহুমুখী করতে হবে। ব্যবসার সুবিধায় জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ করেছে সরকার। বি টু বি যোগাযোগের মাধ্যমে একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে কাজ হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী।

বুধবার (২৯ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর, পায়রা বন্দর, দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে উঁচু করেছে। বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণে আসিয়ান দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে। আগামী বিশ্বের কূটনীতি বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে হতে যাচ্ছে।’

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা বলেন, ‘ফিনল্যান্ড-বাংলাদেশের দীর্ঘসময় ধরে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে একধাপ এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবরে বিনিয়োগে আগ্রহী এমন ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল বাংলাদেশে আসবে। তারা বাংলাদেশের সমজাতীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হয়েও ব্যবসায় আগ্রহ আছে, সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।’

এ সময় ফিনল্যান্ডের কাউন্সিলর সানা ওরাভা, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ