ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আমের আঁটি থেকে ভোজ্যতেলের চাহিদার ৪ শতাংশ উৎপাদন সম্ভব’

প্রতিবেদক
admin
২৮ মে ২০২৪, ২:০৭ অপরাহ্ণ

Link Copied!

আমের আঁটি থেকে উৎপাদিত তেল দিয়ে দেশের বার্ষিক ভোজ্যতেলের মোট চাহিদার ৪ শতাংশ মেটানো সম্ভব বলে দাবি করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরড্যাপ) সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর সেলিম। সোমবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশে আম উৎপাদন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক একটি জাতীয় সেমিনারে তিনি এ দাবি করেন।

এই গবেষক বলেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতি বছর স্থানীয় পর্যায়ে গড়ে ২৫-২৭ লাখ টন আম উৎপাদিত হয়। গবেষণার মাধ্যমে এসব আমের আঁটি থেকে ভোজ্যতেলের উৎপাদন করা সম্ভব।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান আমের নতুন জাতের বাণিজ্যিক সম্ভাবনা বিষয়ক মুখ্য আলোচনা করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও মাত্র একটি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে। এটি আরও বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। এছাড়া, গবেষণা প্রতিষ্ঠান বৃদ্ধিসহ ব্যবসায়িক উদ্যোগ বাড়াতে সরকারকে সচেষ্ট হতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ