ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

রিমাল’ বাংলাদেশের ভূখণ্ড কখন ত্যাগ করবে জানালো আবহাওয়া অফিস

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মে ২০২৪, ১:৫৩ বিকাল

Link Copied!

ঘূর্ণিঝড় ‘রিমাল’ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরের পর এটি বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।

আব্দুর রহমান বলেন, উপকূলীয় এলাকা এখন অশান্ত রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জানান, আজ ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত থাকবে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রিমাল প্রবল ঘূর্ণিঝড় ছিল, আইলার মত ট্রাক অনুসরণ করেছে। তিনি জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না। মৌসুমি বায়ু প্রবাহের কারণে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন