ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ

ঘূর্ণিঝড় রিমাল: উত্তর সিটির কর্মকর্তাদের ছুটি বাতিল

প্রতিবেদক
admin
২৭ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট অফিসারদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত, ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতার জন্য এগিয়ে আসা। এছাড়াও জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নাম্বার ১৬১০৬ নাম্বারে ফোন করার জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

রোববার বিকালে (২৬মে ২০২৪) গুলশান নগর ভবনে এক জরুরি সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

ডিএনসিসি মেয়র এই সম্পর্কে বলেন, ‘শক্তিশালী ঘূর্ণিঝড় যে কোনো সময় উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে।’

এ সময় তিনি বলেন, ‘বৃষ্টিপাত থেকে যাতে শহরের কোথাও কোনো জলাবদ্ধতা না দেখা দেয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কোথাও কোনো রাস্তা-ঘাট ব্লক হলে সেটি দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের জন্য কাজ করতে হবে। কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক কাজ করবে।’

এসময় ডিএনসিসি মেয়র সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরেজমিনে থেকে তদারকি করার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল বঙ্গপোসাগরে অবস্থান করছে। এটি আজকে রাতের যে কোনো সময় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ইতিমধ্যে আবহাওয়া অফিস ১০ নম্বর মহাবিপদ সংকেত প্রদান করেছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ