ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানা বন্ধের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ সকাল

Link Copied!

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করায় সিরাজগঞ্জে মেসার্স খান ফুডস প্রোডাক্টস নামের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কারখানার পরিবেশ উন্নত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স খান ফুডস প্রোডাক্টসের কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকর রঙের ব্যবহার পাওয়া যায়নি। তবে উৎপাদিত চিপসের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিএসটিআইয়ের মোড়কজাতকরণ লাইসেন্সের তথ্য উল্লেখ ছিল না। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. ইমন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কারখানায় স্বাস্থ্যবিধি মেনে আধুনিক ড্রায়ার মেশিনে চিপস শুকানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং কারখানার পরিবেশ উন্নত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

বিএটিবিকে সিগারেট ও ই-সিগারেট আমদানির অনুমতি, হুমকিতে জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩১৮

বর্ষার আগেই ২২ খাল খনন করবে ডিএসসিসি

এক দিনে আরও ৩ মৃত্যু, ডেঙ্গুতে প্রাণহানি ৫০২

আট বীমা কোম্পানির ২২ হাজার গ্রাহকের দাবি পরিশোধ: অর্থমন্ত্রী

পৃথিবীকে ঠান্ডা করতে বায়ুমণ্ডল থেকে কার্বন সরানোর পরিকল্পনা

পায়ের ব্যথা ও ক্লান্তি কমাতে রাতে করুন যে ব্যায়াম

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

জনস্বাস্থ্যঝুঁকিকেও মুনাফার হাতিয়ার করছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম

সারের অভাবে ক্ষতিগ্রস্ত হবেন না কৃষক, কঠোর নজরদারির নির্দেশ

১৭ বছর পর হুমকির মুখে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ওয়াডেন সি