ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে কাঁপছে তেঁতুলিয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ সকাল

Link Copied!

ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ আর হিমেল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না ঠিকমতো। দিনের বেশির ভাগ সময় মেঘের আড়ালে থাকছে সূর্য। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের দাপট। বিশেষ করে সকাল ও রাতে ঠান্ডার প্রকোপ বেশি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায়ও পড়তে শুরু করেছে শীতের প্রভাব।

স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকছে। সূর্যের আলো না থাকায় দিনের বেলাতেও শীতের অনুভূতি কমছে না। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃষ্টিসীমা কমে আসছে। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, উচ্চ আর্দ্রতা ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে দিনের বেলায় ভূপৃষ্ঠ ও আশপাশের পরিবেশ যথেষ্ট উষ্ণ হতে পারছে না। অন্যদিকে, রাতে তাপ বিকিরণের ফলে তাপমাত্রা কমে গিয়ে কুয়াশা ও শিশির সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

এদিকে, দিন-রাতের তাপমাত্রার পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতায় আক্রান্ত হয়ে শিশু ও বয়স্কদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত দুই দিন ধরে জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে এ অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বর্ষার আগেই ২২ খাল খনন করবে ডিএসসিসি

এক দিনে আরও ৩ মৃত্যু, ডেঙ্গুতে প্রাণহানি ৫০২

আট বীমা কোম্পানির ২২ হাজার গ্রাহকের দাবি পরিশোধ: অর্থমন্ত্রী

পৃথিবীকে ঠান্ডা করতে বায়ুমণ্ডল থেকে কার্বন সরানোর পরিকল্পনা

পায়ের ব্যথা ও ক্লান্তি কমাতে রাতে করুন যে ব্যায়াম

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

জনস্বাস্থ্যঝুঁকিকেও মুনাফার হাতিয়ার করছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম

সারের অভাবে ক্ষতিগ্রস্ত হবেন না কৃষক, কঠোর নজরদারির নির্দেশ

১৭ বছর পর হুমকির মুখে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ওয়াডেন সি

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর