ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিএটিবিকে সিগারেট ও ই-সিগারেট আমদানির অনুমতি, হুমকিতে জনস্বাস্থ্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৩ বিকাল

Link Copied!

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবি) সিগারেট ও ই-সিগারেট আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর (সিসিআইঅ্যান্ডই)। ফলে বহুজাতিক এ তামাক কোম্পানিকে বাণিজ্যিক আমদানির সুযোগ দেওয়া এবং ই-সিগারেট ও ভ্যাপ আমদানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কারণ এ সুযোগ দেয়ার ফলে দেশে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব খাতও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সিসিআইঅ্যান্ডই এর নথি অনুযায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেন্টর (নিবন্ধন) আদেশ, ২০২৩-এর অনুচ্ছেদ ৪(৬)-এর বিধানের আলোকে গত ১ সেপ্টেম্বর বিএটিবিকে শিল্প আইআরসির পাশাপাশি বহুজাতিক আইআরসি জারির অনুমতি দেওয়া হয়েছে। অনুমতিপত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের ৩০ নভেম্বর ২০২৩ তারিখের নির্দেশনা অনুযায়ী শর্ত ছিল, ই-সিগারেট বা ভ্যাপের ডিভাইস, ই-লিকুইড ও রিফিলসহ এ ধরনের পণ্য আমদানি করা যাবে না।

কিন্তু বিএটিবি গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ এই শর্ত প্রত্যাহারের আবেদন করে। ২৩ সেপ্টেম্বর প্রধান নিয়ন্ত্রক বাণিজ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চান, আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ জারির পর বাণিজ্যিক আইআরসি অনুমোদন-সংক্রান্ত মন্ত্রণালয়ের ২০২৩ সালের চিঠি এখনো কার্যকর থাকবে কি না।

চিঠিতে বলা হয়, আমদানি নীতি আদেশের পরিশিষ্ট-১-এর নিয়ন্ত্রিত পণ্যের তালিকায় ১৪ নম্বর ক্রমিকে ভ্যাট নিবন্ধিত সিগারেট ও বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান কী কী পণ্য আমদানি করতে পারবে তা উল্লেখ আছে। সেখানে সিগারেট পেপার ও আর্টিফিশিয়াল ফিলামেন্ট টো আছে, কিন্তু ই-সিগারেট বা ভ্যাপের ডিভাইস, ই-লিকুইড ও রিফিল আমদানির বিষয়ে কোনো নির্দেশনা নেই।

এর আগে গত ১ জানুয়ারি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়, একই টিআইএনের অধীনে সাধারণভাবে একাধিক আইআরসি দেওয়া হয় না। প্রধান নিয়ন্ত্রকের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড না থাকায় বৈষম্য ও পক্ষপাতের আশঙ্কা তৈরি হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়। কিন্তু সেই একই প্রতিষ্ঠান বিএটিবিকে শিল্প আইআরসির পাশাপাশি বহুজাতিক আইআরসি জারির অনুমতি দিয়েছে।

এ বিষয়ে তামাক কর বিশ্লেষক ইব্রাহীম বলেন, বিএটিবিকে শুধু তামাকজাত পণ্য উৎপাদনের জন্য লাইসেন্স ও শিল্প আইআরসি দেওয়া হয়েছে। বাণিজ্যিক আইআরসি পেলে প্রতিষ্ঠানটি ই-সিগারেট, নিকোটিন পাউচ ও ভ্যাপের মতো পণ্য সরাসরি আমদানি করে বাজারজাত করতে পারবে এতে দেশের রাজস্ব খাতে ধ্বস নামতে পারে। কারণ দেশে উৎপাদনের বদলে আমদানিতে উৎসাহ বাড়লে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কমবে এবং সরকার বিপুল রাজস্ব হারাবে।

তিনি আরও বলেন, ই-সিগারেট ও ভ্যাপ আমদানির শর্ত তুলে নেওয়া হলে তা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ চুক্তি (এফসিটিসি) অনুযায়ী সরকারের তামাক নিয়ন্ত্রণ নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে। একইসঙ্গে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়বে। কারণ ই-সিগারেট এখনো দেশের মানুষ অভ্যস্ত হয়নি। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করেছে। বাংলাদেশকেও এ পণ্যটি নিষিদ্ধ করতে হবে।

বহুজাতিক আইআরসির অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রধান নিয়ন্ত্রক তার বিবেচনামূলক ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে ইব্রাহীম খলিল আরও বলেন, প্রথমত, বিএটিবিকে দেওয়া বাণিজ্যিক বা বহুজাতিক আইআরসির অনুমতি বাতিল করা এবং ভবিষ্যতে এ ধরনের আইআরসি না দেওয়া। দ্বিতীয়ত, ৩০ নভেম্বর নিষেধাজ্ঞা বহাল রেখে ১৫ সেপ্টেম্বরের আবেদনটি নাকচ করা জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

পায়ের ব্যথা ও ক্লান্তি কমাতে রাতে করুন যে ব্যায়াম

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

জনস্বাস্থ্যঝুঁকিকেও মুনাফার হাতিয়ার করছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম

সারের অভাবে ক্ষতিগ্রস্ত হবেন না কৃষক, কঠোর নজরদারির নির্দেশ

১৭ বছর পর হুমকির মুখে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ওয়াডেন সি

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনে দেড় হাজার অভিবাসী

ক্যান্সার চিকিৎসায় অভিন্ন নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির

শব্দদূষণ রোধে আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে