ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বর্ষায় যেসব সবজি কেনার আগে দুবার ভাববেন

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৫ জুলাই ২০২৬, ১:০৩ বিকাল

Link Copied!

বর্ষাকালে বাজারে সবজির বাহারি রং ও টাটকা চেহারা সহজেই ক্রেতাদের আকৃষ্ট করে। তবে বাইরে থেকে সতেজ দেখালেও সব সবজি এ সময় সমান নিরাপদ নয়। অতিরিক্ত আর্দ্রতা, জমে থাকা পানি এবং জীবাণুর বিস্তারের কারণে কিছু সবজিতে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবী জন্মানোর ঝুঁকি বেড়ে যায়। তাই বর্ষার মৌসুমে সবজি কেনা ও খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা পেটের নানা সমস্যা, খাদ্যবাহিত রোগ এবং সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে।

পাতা জাতীয় শাকে বেশি সতর্কতা

বর্ষাকালে পালং শাক, লাল শাক, লেটুসসহ বিভিন্ন পাতা জাতীয় সবজির ভাঁজে সহজেই পানি জমে থাকে। এই আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া, ছত্রাক ও ক্ষুদ্র পরজীবী দ্রুত বংশবিস্তার করতে পারে। তাই প্রয়োজন ছাড়া এসব শাক কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খেতে চাইলে অবশ্যই ভালোভাবে ধুয়ে এবং পর্যাপ্ত তাপে রান্না করে খেতে হবে।

ফুলকপি ও ব্রকোলিতেও ঝুঁকি

ফুলকপি ও ব্রকোলির ঘন স্তরের ভেতরে ময়লা, ক্ষুদ্র পোকা কিংবা জীবাণু আটকে থাকতে পারে। বর্ষায় এ ঝুঁকি আরও বেড়ে যায়। তাই এসব সবজি দীর্ঘ সময় পরিষ্কার পানিতে ধুয়ে ভালোভাবে রান্না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বেগুন কেনার আগে ভালোভাবে দেখুন

আর্দ্র আবহাওয়ায় বেগুনে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক বেশি হয়। তাই কেনার আগে বেগুনের গায়ে ছোট ছিদ্র বা দাগ আছে কি না, তা পরীক্ষা করা উচিত। রান্নার আগে কেটে ভেতরের অংশও দেখে নেওয়া নিরাপদ।

ক্যাপসিকাম দ্রুত নষ্ট হতে পারে

ক্যাপসিকামে পানির পরিমাণ বেশি থাকায় বর্ষায় এটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। নরম, দাগযুক্ত বা কুঁচকে যাওয়া ক্যাপসিকাম না কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিনলেও বেশি দিন সংরক্ষণ না করে দ্রুত ব্যবহার করা উচিত।

মাশরুম সংরক্ষণে বাড়তি সতর্কতা

মাশরুম আর্দ্র পরিবেশে জন্মায়। তাই বর্ষাকালে সংরক্ষণে সামান্য অসতর্কতাও এটি দ্রুত নষ্ট হওয়ার কারণ হতে পারে। কেনার সময় উৎপাদনের তারিখ, সংরক্ষণের অবস্থা ও গন্ধ ভালোভাবে দেখে নেওয়া এবং বাসায় এনে দ্রুত রান্না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কোন সবজি তুলনামূলক নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, বর্ষায় লাউ, ঝিঙা, চিচিঙ্গা, চালকুমড়া ও অন্যান্য লতানো সবজি তুলনামূলক নিরাপদ বিকল্প হতে পারে। এছাড়া কাঁচা সালাদের পরিবর্তে রান্না করা বা হালকা সেদ্ধ সবজি খেলে সংক্রমণের ঝুঁকি কমে।

সবজি ও ফল প্রবাহমান পানিতে ভালোভাবে ধোয়ার পাশাপাশি প্রয়োজনে ভিনেগার বা বেকিং সোডা মিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও উপকার পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় সুস্থ থাকতে শুধু কী খাবেন, তা নয়-খাবার কীভাবে পরিষ্কার ও প্রস্তুত করছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। বাজার করার সময় সামান্য সচেতনতা এবং রান্নাঘরে বাড়তি যত্নই মৌসুমি নানা অসুস্থতা থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে জরুরি সতর্কতা

বর্ষায় যেসব সবজি কেনার আগে দুবার ভাববেন

ছাগলের গুঁতাগুঁতিতে কি মস্তিষ্কের ক্ষতি হয়? চমকপ্রদ তথ্য দিলেন বিজ্ঞানীরা

আধুনিক চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানে ‘খাদ্যই ওষুধ’ ধারণার নতুন দিগন্ত

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ২ লাখ ২০ হাজার মানুষ

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে দেশজুড়ে

বিল পরিশোধের পরই দেবে গেল ২৫ লাখ টাকার সেতুর সংযোগ সড়ক

মানুষের মতো রোবট করল সফল অস্ত্রোপচার

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

জলবায়ু ঝুঁকিতে বাস্তুচ্যুতদের জন্য নতুন প্রকল্প, বাংলাদেশ-আইওএম চুক্তি

ঝালকাঠিতে যৌথ অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ

ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর