ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

সাগরে খাবার ও পানির অভাবে প্রাণ হারালেন ১৮ অভিবাসী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ

Link Copied!

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় তীব্র খাবার ও পানির সংকটে অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যাদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

উদ্ধার হওয়া ও নিখোঁজদের পরবর্তীতে গ্রিসের একটি ক্যাম্পে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দালালের মাধ্যমে রাবারের বোটে করে তারা যাত্রা শুরু করেছিলেন। যাত্রাপথে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ছয় দিন সাগরে ভাসতে থাকে। এ সময় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মৃত্যুবরণ করেন। পরে তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

গ্রিসের একটি ক্যাম্পে অবস্থানরত এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নিজেও একইভাবে ৬ মার্চ গ্রিসে পৌঁছান এবং বর্তমানে ওই ক্যাম্পে আছেন, যেখানে ২৭ মার্চ উদ্ধার হওয়া ব্যক্তিদের রাখা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের তথ্যমতে, নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজন এবং দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার কয়েকজন রয়েছেন। পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), সাহান এহিয়া (২৫), মুজিবুর রহমান (৩৮), আবু ফাহিম, সোহানুর রহমান, শায়ক আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলী।

স্বজনদের দাবি, দালালের সঙ্গে প্রায় ১২ লাখ টাকার চুক্তিতে গত মাসে তারা বিদেশযাত্রা করেন। লিবিয়া পৌঁছানোর পর চুক্তির অর্ধেক টাকা পরিশোধ করা হয়। পরে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গ্রিসে থাকা স্বজনদের মাধ্যমে মৃত্যুর খবর পাওয়া যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বর্তমানে ক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, বিভিন্ন মাধ্যমে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ভুক্তভোগীদের পরিচয় ও পূর্ণাঙ্গ তথ্য যাচাইয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers