ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৫, ২:৪৮ বিকাল

Link Copied!

কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা এলাকায় একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের বাসে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ফোর লেন মহাসড়কের ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের মধ্যে রয়েছেন- রিদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেল-এর অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করা হয়েছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণাধীন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা