ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মেক্সিকোর ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ২৩ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৫, ১:০০ বিকাল

Link Copied!

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় শহরটি ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটিতে ছিল, যা দেশটিতে শোকের ছায়া ফেলেছে।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।”

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেয়ার কারণে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে। হার্মোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কিনা, তা নিয়েও তদন্ত চলছে।

আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এটি বৈদ্যুতিক ত্রুটিজনিত হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর ওই দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত