ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মার্চ ২০২৬, ১১:৩৫ সকাল

Link Copied!

ইরানের ২৪টি প্রদেশের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংস্থাটির একজন মুখপাত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ২২০ টিরও বেশি রেড ক্রিসেন্ট দল হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে। এখানে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইন এই তথ্য জানিয়েছে।

মিনাবের বালিকা বিদ্যালয়ের নিহতদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, শনিবার সকালে শাজারে তাইয়্যেবা নামের স্কুলে সরাসরি বিমান হামলা চালানো হয়। হামলার সময় স্কুলে ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। অনেক শিক্ষার্থী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম এবং ফার্স নিউজও এই হামলার ভয়াবহতা প্রকাশ করেছে।

সূত্র: আল জাজিরা নিউজ।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা