ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে ২৫ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৫, ১০:০২ সকাল

Link Copied!

গাজায় ইসরায়েলের গণহত্যা থামছে না। দখলদার বাহিনীর এক দিনের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন আরও ১৩৮ ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৭০০ জন। এরই মধ্যে মানবিক বিপর্যয়ের মধ্যেও আশার আলো হয়ে আসা ত্রাণবাহী একটি ট্রাক উল্টে প্রাণ গেছে আরও অন্তত ২৫ জনের।

গাজা সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানানো হয়, মঙ্গলবার (৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণবাহী গাড়িগুলোকে একটি অনিরাপদ ও সরু সড়ক দিয়ে পাঠায়। ওইদিন মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ জনতার ওপর উল্টে পড়ে।

বুধবার (৬ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার অনাহারে থাকা মানুষ ত্রাণ সহায়তার আশায় সেখানে ভিড় করেন। অনেকে ত্রাণবাহী ট্রাকের ওপর উঠে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে গাজা দখল নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক আগ্রাসন ও যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনাকে চরম ভুল বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি বলেন, গাজা পুরোপুরি দখলের চিন্তা বাস্তবসম্মত নয় এবং এতে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ অবশ্য বলেছেন, গাজা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বই নেবে এবং সেনাবাহিনী তা বাস্তবায়ন করবে।

নেতানিয়াহুর যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে বিক্ষোভ। ইসরায়েলি নাগরিকরাও কাঁধে চাল-আটার বস্তা ও ক্ষুধার্ত শিশুদের ছবি নিয়ে রাস্তায় নেমেছেন। তারা যুদ্ধ বন্ধ ও গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিতভাবে ত্রাণ প্রবেশে সম্মতি দিলেও সংকট নিরসনে তা যথেষ্ট নয়। মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, গত দুই সপ্তাহে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রায় ১ হাজার ট্রাক প্রবেশ করলেও দৈনিক প্রয়োজনীয় ৬০০ ট্রাকের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

সংস্থাটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ ত্রাণ সামগ্রীর ওপর বিভিন্ন শর্ত আরোপ করায় তা পৌঁছানো ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে আবারও ঘটেছে ত্রাণবাহী ট্রাক উল্টে হতাহতের মর্মান্তিক ঘটনা, যা গাজার বিপর্যস্ত জনজীবনকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা গুরুতর এবং বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

মানবাধিকারের চরম লঙ্ঘনের এই ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ বাড়লেও, যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত