ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

আগামী ৪ দিন যেমন থাকবে আবহাওয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুন ২০২৫, ৩:৩৬ বিকাল

Link Copied!

আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু করে রোববার (৮ জুন) পর্যন্ত দেশের কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শুষ্ক আবহাওয়াও বিরাজ করতে পারে।

বুধবার (০৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, ৫ জুন, বৃহস্পতিবার: খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

৬ জুন, শুক্রবার:
দেশের আটটি বিভাগেই—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

৭ জুন, শনিবার:
এই দিন মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৮ জুন, রোববার:
চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক এবং আকাশ থাকবে আংশিক মেঘলা। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু

সিগারেটের লেবেল নিয়ে বিএটি-র বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা চলবে

কাঁঠালের বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান উদ্ভাবন

পরিবেশ ও বর্জ্যজীবিদের কর্মসংস্থান রক্ষায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি

দেশজুড়ে আরও পাঁচদিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ