ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে এক কৃষি শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। রোববার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার রাতে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রউফ মৃত্যুর তথ্যটি জানিয়েছেন।

নিহত খবির উদ্দীন (৪৫) উপজেলার কাপাশিয়া এলাকার জালাল উদ্দীনের ছেলে। আহত সকুল উদ্দীন (২০) একই এলাকার জামাল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে নালিতাবাড়ীর কাপাশিয়া এলাকা থেকে ১২ জন কৃষি শ্রমিক আন্ধারুপাড়া এলাকায় ধান কাটতে আসে। বিকেলে বজ্রপাতসহ শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা ৬টার দিকে কৃষি শ্রমিকরা কাটা ধানের আটি খেত থেকে পাশের সড়কে তুলতে থাকে। এসময় বজ্রপাতে খবির উদ্দীন নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয় এবং সকুল উদ্দীন নামে অপর এক কৃষি শ্রমিক আহত হন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রউফ বলেন, বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত অপর কৃষি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম