ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সচেতনতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সুস্থ জীবন নিশ্চিত করতে পারে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অক্টোবর ২০২৪, ২:০৭ বিকাল

Link Copied!

সচেতনতা ও খাদ্যাভাসের পরিবর্তন মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সুস্থভাবে জীবনযাপন নিশ্চিত করতে পারে বলে জানিয়েছে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন,‘পৃথিবীর দীর্ঘস্থায়ী রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং ঝুঁকি কমিয়ে আনতে নতুন নতুন চিকিৎসা আসছে। সাধারণ মানুষ যতো সচেতন হবে, খাদ্যভাসে পরিবর্তন আনবে মানুষ ততই এই রোগ নিয়ন্ত্রণ করে তুলনামূলক সুস্থভাবে জীবনযাপন করতে পারবে।’

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে ডায়াবেটিক এসোসিয়েশন অফ বাংলাদেশ (বাডাস)-এর উদ্যোগে চতুর্থ এনএইচএন (ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক) সায়েন্টিফিক সভা-২০২৪’র উদ্বোধনী পর্বে একথা বলেন।

সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। ইমিরেটাস প্রফেসর ডা. হাজেরা মাহতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক (এনএইচএন)-এর সিইও ডা. এম এ সামাদ।

এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক এসোসিয়েশন অফ বাংলাদেশ (বাডাস)-এর মহাসচিব মো. সায়েফউদ্দিন, বাডাস-এর নির্বাহী কমিটির সদস্য হানিফ মাহতাব, এএইচ এন এর বোর্ড অফ এডভাইজার-এর সদস্য খান মো. হেলাল, রেজানুল কবীর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মিয়া মো. মের্তোজা আমীন এবং ডা. ফারজানা শারমীন শীলা। অনুষ্ঠানে জাতীয় প্রফেসর ডা. একে আজাদ খানকে এনএইচ এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ডায়াবেটিক নিয়ন্ত্রণ, ডায়াবেটিক চিকিৎসা ও সচেতনতা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। যেখানে ডায়াবেটিস প্রতিরোধে আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা, প্রতিকার নিয়ে বিশদ আলোকপাত করা হয়।

সারাদেশ থেকে বিপুল সংখ্যক চিকিৎসক, সংগঠক চতুর্থ এনএইচএন সায়েন্টিফিক সভা-২০২৪ এ অংশগ্রহণ করেন। পরে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র

Banglalink Stands with Communities During the Monsoon

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ভর্তুকি পুনর্বিন্যাসের আহ্বান

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

ধূমপায়ীদের শরীরে মিলল উচ্চমাত্রার মাইক্রোপ্লাস্টিক

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

শব্দদূষণে অতিষ্ঠ কুমিল্লাবাসী, মানছে না নতুন বিধিমালাও

খুলনায় পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ