ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবা অত্যন্ত জরুরি : উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অক্টোবর ২০২৪, ৪:০৯ বিকাল

Link Copied!

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে জনগণকে সচেতন করা উচিত বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘আমাদের দেশে মেন্টাল হেল্থ কেয়ার বিষয়টি অনেক বড়। কিন্তু চিকিৎসা অপ্রতুল। প্রাথমিক কেয়ারটা সঠিকভাবে নিতে পারলে মানুষ অনেক উপকৃত হয়। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এ বিষয়ে সভা-সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্ববহ হবে।’

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগ এবং অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে।

বিএসএমএমইউর অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহ্বায়ক এবং মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউর প্রোভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, অধ্যাপক ডা. হিদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল মুত্তালিব, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি