ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৪, ২:২১ বিকাল

Link Copied!

নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে সড়কের ওপর তার জানাজা শেষে দাফন করা হয়। বৃদ্ধ রুসমত খান ওই গ্রামের মৃত আক্তার খানের ছেলে।

এর আগে, সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে গ্রামের ডোবার পাশে মাটির সড়ক দিয়ে যাওয়ার পথে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন রুসমত খান। রাতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ডোবা পুকুর পাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। বাড়ি থেকে কিছুটা দূরে রাতে ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

এদিকে, টানা তিনদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুর্গাপুরের সীমান্ত এলাকা গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়িঘর, রাস্তা, পুকুর ও ফসলি জমি পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে। ফলে ডোবা বা খাল চেনার উপায় নেই।

বৃদ্ধের ভাতিজা আলাল খান বলেন, ‘পানিতে পুকুরও ভেসে গেছে। কোনদিকে পুকুরের গভীরতা তা বোঝার উপায় নেই। এ পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। তিনি আরও বলেন, ‘চারপাশেই পানি, সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।’

ইউপি সদস্য রুহুল আমীন বলেন, ‘আমি খোঁজ নিয়েছি, মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর