ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশে বাঘের সংখ্যা বেড়েছে

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৪, ১:০৭ বিকাল

Link Copied!

সুন্দরবনে ২০২৩-২৪ সালে বাঘের সংখ্যা বেড়ে ১২৫টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এছাড়া, সারা পৃথিবীতে এখন বাঘের সংখ্যা ৩ হাজার ৮৪০টি। মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে সুন্দরবনে বাঘ জরিপ ২০২৪-এর ফলাফল ঘোষণা উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, বাংলাদেশে ২০২৩-২৪ সালে বাঘ শনাক্ত করা হয়েছে ১২৫টি। ১০০ বর্গমিটারে বাঘের ঘনত্ব ২.৬৪। এর আগে, ২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি। ২০১৮ সালের শুমারির তথ্য অনুযায়ী, বাঘের সংখ্যা ছিল ১১৪টি। আগের বছরের চেয়ে ২০২৪ শুমারিতে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি।

জরিপ থেকে জানা যায়, ২০১৮-এর তুলনায় ২০২৪ শুমারিতে বাঘ বেড়েছে ৯.৬৫ শতাংশ। এছাড়া, ২০১৫ এর তুলনায় ২০২৪ শুমারিতে বাঘ বেড়েছে ১৭.৯২ শতাংশ।

এবারের জরিপে ২১টি বাঘ-শাবকের ছবি পাওয়া গেছে। ২০১৪ ও ২০১৮ শুমারিতে মাত্র ৫টি বাঘ-শাবকের ছবি পাওয়া গিয়েছিল।

এবার বাঘ জরিপে ৩ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে বলেও জানায় পরিবেশ ও বন মন্ত্রণালয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর