ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ব্রাজিলে ভূমিধসে দুই শতাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৪, ১০:৪৪ সকাল

Link Copied!

ব্রাজিলের আমাজোনাস রাজ্যের মানাকাপুরুর একটি বন্দর এলাকায় ভূমিধসে দুইশ জনেরও বেশি মানুষ মাটি চাপা পড়েছে। সোমবার ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রিও ডি জেনেরিওর দমকলকর্মী জানায়, আমাজনের পাড়ে টেরা প্রেটা বন্দর এলাকার ভূমি আকস্মিকভাবে ধসে পড়ে। এই ভূমিধসের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যদিও ওই বন্দরটি নির্মাণাধীন ছিল তবুও পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো এটি। দুর্ঘটনার সময় বন্দরটিতে ২০০ জনেরও বেশি মানুষ পণ্য উঠানো-নামানোর কাজ করছিল।

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, একটি নৌকায় থাকা পুরো পরিবার মাটিচাপা পড়েছে। এছাড়াও আমাজনের পানিতে ভেসে থাকা অবস্থায় নৌকার বৈঠা, পাইপ, ঘর-বাড়ি ও যানবাহনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

আমাজন অঞ্চলে তীব্র খরার প্রভাবে সৃষ্ট নদী ভাঙনের কারণে এই ভূমিধস হয়েছে বলে মনে করা হচ্ছে।

মানাকাপুরু সিটি কাউন্সিল এক বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

বিবৃতিতে কাউন্সিল আরও জানায়, বেসামরিক বাহিনী, সামরিক দমকলকর্মী এবং অন্যান্য উদ্ধারকর্মীরা ভূমিধসে চাপাপড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর