ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সুস্থ পরিবেশের জন্য পলিথিনের শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অক্টোবর ২০২৪, ১১:০১ সকাল

Link Copied!

সুস্থ পরিবেশের জন্য পলিথিনের শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের সরকারি সিদ্ধান্ত মেনে চলার জন্য ক্রেতা, বিক্রেতা, জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার, ১ অক্টোবর রাজধানীর আগোরা ও মীনা বাজার সুপারশপে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহার কার্যক্রম উদ্বোধনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও জানান, এই অভিযান শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে।

রিজওয়ানা হাসান বলেন, ১ অক্টোবর থেকে কেউ বাজার করতে পলিথিন শপিং ব্যাগ আনতে পারবে না বা বাজার থেকেও নিতে পারবে না। পরবর্তীতে একবার ব্যবহার্য প্লাস্টিকও বন্ধ করা হবে। এ জন্য জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি জানান, সুপারশপগুলো খুশি মনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এবং নিজেরাই বিকল্পের পরামর্শ দিচ্ছে। পাট মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। নভেম্বর থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

উপদেষ্টার সাথে এসময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সুপার শপ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকলেই সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকলে প্রতিশ্রুতি প্রদান করেন। পরিদর্শনকালে উপদেষ্টা ক্রেতা, বিক্রেতা, শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর