ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫৩ বিকাল

Link Copied!

অল্প জ্বর মনে করে বাড়িতেই চলছে অনেক শিশুর চিকিৎসা। তবে টানা চার থেকে পাঁচদিনেও কমছে না জ্বর। যুক্ত হয়েছে বমি আর শরীর ব্যথার সঙ্গে খিঁচুনি। পরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু। রাজধানীর বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট জানাচ্ছে, ভর্তি হওয়াদের মধ্যে ১ থেকে ৫ বছর বয়সি শিশুর সংখ্যাই বেশি। এর পরেই রয়েছে ৬ থেকে ১০ বছর বয়সিরা।

আট বছর বয়সি শিশু জুনায়েদ আহমেদ জাহিনকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। দশদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় জাহিন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেছে না ফেরার দেশে।

প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের অবস্থা শোচনীয়। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের তথ্য বলছে, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১ থেকে ৫ বছরের শিশুর সংখ্যাই বেশি।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু মৌসুমে শিশুরা জ্বরে আক্রান্ত হলেই দেরি না করে দ্রুত করতে হবে রক্ত পরীক্ষা। শিশুর জ্বর হলে অবশ্যই ডেঙ্গু স্পেশালাইজড কোনো সেন্টার অথবা শিশু হাসপাতাল বা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপান্ন হতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের ব্যাপারে আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র