ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মেক্সিকোতে হারিকেন ঝড়ের আঘাতে ১৬ জন নিহত : কর্তৃপক্ষ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২:৩৪ বিকাল

Link Copied!

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দু’বার হারিকেন ঝড় আঘাত হানায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আকাপুলকো মেক্সিকো থেকে রোববার এএফপি আজ এ খবর জানায়।

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এক এক্স-এ বার্তায় গুয়েরেরো রাজ্যে হালনাগাদ মৃতের সংখ্যা ১৫ বলে জানিয়েছেন। তবে প্রতিবেশী রাজ্য ওক্সাকার নাগরিক সুরক্ষার এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন সেখানে আরও একজন প্রাণ হারিয়েছে। অবশ্য কিছু গণমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ২০ জন।

মঙ্গলবার হারিকেন ঝড় ক্যাটাগরি-৩ এ পরিণত হয়ে বেশ কয়েক দিন ধরে উপকূলে প্রচন্ডবেগে আলোড়ন সৃষ্টির আগে একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসাবে স্থলভাগে আঘাত হানে।

ঝড়টি আকাপুলকোর সমুদ্র সৈকতের শহরটি প্লাবিত করে শহরে আতঙ্ক সৃষ্টি করে। এখানে গত বছরের অক্টোবরে হারিকেন ওটিস আঘাত হেনেছিল যাতে কয়েক ডজন লোক মারা যায়।

হারিকেন প্রতি বছর সাধারণত মে থেকে নভেম্বরের মধ্যে মেক্সিকোতে প্রশান্ত মহাসাগরীয় এবং আটলান্টিক উপকূলে আঘাত হানে।

গত জুলাই মাসে হারিকেন ‘বেরিল’ শত শত পর্যটককে সরিয়ে নিতে বাধ্য করে এবং ক্যারিবিয়ান, ভেনিজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৮ জন মারা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু