ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বান্দরবানে পর্যটকদের জন্য চাঁদের গাড়িতে বিশেষ ছাড় ঘোষণা!

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১:১৭ বিকাল

Link Copied!

বান্দরবানে চাঁদের গাড়িতে পর্যটকদের জন্য ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পর্যটন সপ্তাহ উপলক্ষে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বান্দরবান মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এ ছাড় কার্যকর করা হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত ২ মাস এ ছাড় চলবে। পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ভ্রমণ আরও সাশ্রয়ী করতে এ ছাড় দেয়া হয়েছে। পাশাপাশি জেলার বন্ধ পর্যটন স্পটগুলোও খুলে দেয়ার দাবি জানান মালিক সমিতির নেতারা।

এ সময় বান্দরবান মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম বলেন, ‘বান্দরবানের প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকবাহী মাইক্রোবাস, জিপ ও পিকআপগুলো নিয়মিত চলাচল করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিজন চালক একজন দক্ষ গাইড হিসেবে কাজ করে।’

তিনি আরও বলেন, ‘বান্দরবান তিন পার্বত্য জেলার মধ্যে সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত আর এ জেলার পাহাড়ি ও বাঙালিরা সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে। এ সম্প্রীতির সহাবস্থান দেখার পাশাপাশি বান্দরবানে নতুন নতুন পর্যটনকেন্দ্র গড়ে ওঠছে এবং সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করছেন।’

এছাড়া সংবাদ সম্মেলনে মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু