ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু রোগী বৃদ্ধির শঙ্কা, শিশু হাসপাতালে বিশেষায়িত বেড

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩৫ বিকাল

Link Copied!

১৬টি বিশেষায়িত বেড চালু করা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে জানিয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুপুর থেকে ডেঙ্গু রোগী ভর্তি শুরু হয়েছে জানিয়ে ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, রোগী কিছুটা বাড়ছে, হঠাৎই অনেক রোগী বাড়তে পারে। সেই বিষয়টির কথা চিন্তা করে আমরা ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত বেড চালু করেছি। ১৬টি বেড দিয়ে আমরা শুরু করলাম। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

তিনি আরও বলেন, ডিজিটাল ড্যাসবোর্ডের ব্যবস্থা করা হয়েছে। সব তথ্য এই ড্যাসবোর্ডে থাকবে। প্রতি শনিবার ১২টার পর মিডিয়া সেলের পক্ষ থেকে ডেঙ্গুর ওপর ব্রিফ থাকবে।

সহযোগী অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়েই আমাদের বসবাস করতে হবে। তবে আমাদের টার্গেট হবে ডেঙ্গু মিনিমাইজ করা। ডেঙ্গু ট্রিটমেন্টে প্লাটিলেট গুরুত্বপূর্ণ নয়। ডেঙ্গু হলে বা কোনো জ্বর হলে টেস্ট করবোই।’

এই অধ্যাপক বলেন, ডেঙ্গু এমন একটি রোগ যা ডায়নামিক। অর্থাৎ সময়ে সময়ে লক্ষণ পাল্টায়। যেকোনো সময়ে যেকোনো প্রকৃতি ধারণ করে। বেশিরভাগ ডেঙ্গু রোগীই ভর্তি করতে হয় না। কাউন্সেলিং করে বাড়িতে পাঠিয়ে দেই। ৫ থেকে ১০ শতাংশ হচ্ছে সিভিয়ার ডেঙ্গু রোগী।

‘জটিল অবস্থা হলে রোগীকে আমরা আইসিইউতে পাঠাই। পর্যাপ্ত স্যালাইন লাগতে পারে, অনেক সময় তাদের রোগীদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না, সেক্ষেত্রে আমরা একদিনের বেতন ডোনেট করে সেই ফান্ড থেকে টাকা দেই। মিডিয়ার কাছে অনুরোধ, যত্রতত্র ওয়ার্ডে গিয়ে ছবি না তুলে আমাদের কাছে আসবেন। আমাদের এখানে অন্তত ১০০ চিকিৎসক ফ্রি সার্ভিস দেন’, যোগ করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান