ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ সকাল

Link Copied!

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২৭৫ কিলোমিটার পশ্চিমে ফিরোজাবাদ জেলার শিকোহাবাদের নৌশেরা এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে যে বাড়ি থেকে কারখানাটি চলছিল, সেটি ভেঙে পড়ে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুলিশ মামলা করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

ভারতীয় আতশবাজি কারখানা ও দোকানগুলোতে প্রায়ই এ ধরনের বিস্ফোরণ ঘটে থাকে। মালিকরা সাধারণত সুরক্ষা মান উপেক্ষা করায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের