ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টাইফুন ইয়াগি: ভিয়েতনামে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১:১১ বিকাল

Link Copied!

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় শুক্রবার উদ্ধারকর্মীরা আরও মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম হতাহতের এই তথ্য জানিয়েছে।

রাজধানী হ্যানয়ের ফেঁপে ওঠা লোহিত নদী থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু উত্তরাঞ্চলের অনেক এলাকা এখনো তলিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন বর্তমান থেকে মুক্তি পেতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

টাইফুন ইয়াগি শনিবার স্থলভাগে আঘাত হানার পর ভারী বৃষ্টিপাতের ফলে বিশেষ করে ভিয়েতনামের পার্বত্য উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। সারা দেশে এখনও ১০৩ জন নিখোঁজ রয়েছেন। আর আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি মানুষ।

হ্যানয়ের উপকণ্ঠের একটি গ্রামের বাসিন্দা নগুয়েন থি লোন সোমবার বন্যার পানি বেড়ে যাওয়ায় তড়িঘড়ি করে নিরাপদে সরে গিয়েছিলেন। তিনি আবার বাড়িতে ফিরে এসেছেন। আ লাক গ্রামের বেশিরভাগ অংশ এখনও পানির নিচে। তিনি ক্ষয়ক্ষতির হিসাব করছিলেন আর ভাবছিলেন- তিনি এবং অন্যরা কীভাবে তাদের জীবন-জীবিকা চালাবেন।

তিনি বলেন, ‘বন্যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।‘আমাদের ধানের ফসল নষ্ট হয়ে গেছে এবং বাড়িতে ওয়াশিং মেশিন, টিভি এবং ফ্রিজের মতো বৈদ্যুতিক সরঞ্জাম পানির নিচে রয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের