ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাড়ছে নদ-নদীর পানি, ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩৫ বিকাল

Link Copied!

ভারী বর্ষণের কারণে আগামী তিন দিনে চট্টগ্রাম বিভাগের নদ-নদীগুলোর পানির স্তর বাড়তে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাড়ছে ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। অন্যদিকে নামছে গোমতী নদীর পানির স্তর।

এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আস্তে আস্তে কমছে। আগামী ৫ দিন ধরে কমতে থাকে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানির স্তরও নামছে যা আগামী তিন দিন ধরে চলবে। আগামী দুই দিন পানির স্তর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে তবে বিপৎসীমার নিচেই থাকবে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানিও ধীর গতিতে কমছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদ-নদীর পানির স্তর কমে যাওয়াও সম্ভাবনা রয়েছে। সুরমা ও কুশিয়ারার পানি সিলেট বিভাগের অন্যান্য প্রধান নদী মনু, সারিগাইন, ধলাই, খোয়াই ইত্যাদি পানি কমে যাচ্ছে।

আগামী দুই দিনে সিলেট বিভাগের নদ-নদীগুলোর পানি স্থিতিশীল থাকলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের নদ-নদীর পানি স্থিতিশীল রয়েছে।

আবহাওয়া কর্মকর্তাদের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকায় আগামী তিন দিনে বরিশাল ও খুলনা বিভাগের নদ-নদীর পানি বাড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের