ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

সিসিলি উপকূল থেকে ৬ ‘অভিবাসনপ্রত্যাশীর’ লাশ উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

ইতালির সিসিলির উপকূল থেকে ৬ টি লাশ উদ্ধার করেছে ইতালি। লাশগুলো গত সপ্তাহে একটি অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের বলে মনে করা হচ্ছে। সোমবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, লাশগুলো পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের জন্য লাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার রাতে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিসিলির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের একজন কর্মকর্তা।

সোমবার ইতালীয় গণমাধ্যমে প্রকাশিত এই খবরের বিষয়ে সুনির্দিষ্ট কোনোকিছু নিশ্চিত করেননি ওই কর্মকর্তা। তবে লাশগুলোর পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের সময় আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন কর্মকর্তার বরাত দিয়ে ইতালির গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার করা লাশগুলো গত বুধবার লিবিয়ার জলসীমা থেকে লাম্পেদুসার দিকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকার নিখোঁজ ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, ইতালির কোস্টগার্ড কর্মকর্তারা নৌকাটি থেকে সাতজনকে উদ্ধার করে, যারা পানিতে ভেসে গিয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

স্বাস্থ্য খাতে চিকিৎসক বণ্টনে ভারসাম্য নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি