ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

১৫ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:০১ বিকাল

Link Copied!

টানা ১৫ দিন পর বন্ধ করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই গেটগুলো বন্ধ করা হয়।

কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অতিবর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বেড়ে ধারণক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। এতে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষ পনিবন্দি হয়ে যায়। তাই গত ২৫ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছিল। বর্তমানে হ্রদের পানি ১০৭ এমএসএল থেকে কিছুটা বেশি আছে। পাশাপাশি নিম্নাঞ্চলের পানি নেমে যাওয়ায় ১৫ দিন পর আজ বন্ধ করা হয় সব গেট।

তিনি আরও বলেন, ‘বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’

উল্লেখ্য, হ্রদের পানি কমাতে কয়েক ধাপে ৫ ফুট পর্যন্ত গেইট খোলা হয়েছিলো।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের