ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঢামেক ও সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ সকাল

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বুধবার সকাল ১০টা থেকে পুরোপুরি চালু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান খান।

সরেজমিনে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রোগীর ভিড় দেখা গেছে। যদিও ১ সেপ্টেম্বর কমপ্লিট শাটডাউনের পর সেটি স্বল্প পরিসরে চালু ছিল। তবে নিরাপত্তা জোরদার করায় জরুরি বিভাগ এবং বহির্বিভাগ পুরোদমে চালু করা হয়েছে বলে জানান পরিচালক।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক হারুনুর রশীদ বলেন ‘আমাদের জরুরি বিভাগ পুরোপুরি চালু ছিল সব সময়। প্রথম দিন (২ সেপ্টেম্বর) স্বল্প পরিসরে এবং দ্বিতীয় দিন (৩ সেপ্টেম্বর) আরেকটু কম স্বল্প পরিসরে বহির্বিভাগ চালু ছিল। তবে আজ সকাল থেকে নিরাপত্তার ভিত্তিতে পুরোদমে বহির্বিভাগ চালু করা হয়েছে।

নিরাপত্তার জন্য আমরা ২৫ জন পুলিশ পেয়েছি। তবে আমাদের দাবি অনুযায়ী মোট ৪০ জন পুলিশ সদস্য হলে নিরাপত্তা আরও জোরদার হতো।

গত ১ সেপ্টেম্বর রাবেয়া আক্তার নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় রোগীদের হাসপাতালটির চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন ওঠে।

ওই ঘটনার বিষয়ে তিনি বলেন ‘রোগীর স্বজনরা ভুল বুঝে আমাদের সঙ্গে অসদাচরণ করেছে। পরে আমরা তাদের বুঝিয়ে ব্যাপারটা মিউচ্যুয়াল করে ফেলেছি। এটা নিয়ে তাদের সঙ্গে আর কোনো ঝামেলা নেই। আমাদের চিকিৎসকদের কোনো দোষ ছিল না।’

গত ৩১ আগস্ট ঢামেক হাসপাতালে এক রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল চত্বরে তিনজনকে লাঞ্ছিত করেন। এর ফলে চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন।

স্বাস্থ্য উপদেষ্টার নিরাপত্তা এবং চিকিৎসকদের ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারের আশ্বাসের পর ১ সেপ্টেম্বর সারা দেশের চিকিৎসা সেবা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। এরপরই দু’জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা জোরদার করা হয় হাসপাতালগুলোতে।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি