ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ সকাল

Link Copied!

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ ভূ-কম্পন অনুভূত হয়।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির উত্তর উপকূলের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

সংস্থাটি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়।

এর আগে গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া ধ্বংস হয়ে যায় হাজারেরও বেশি ঘরবাড়ি।।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের