ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই : ডিএনসিসি প্রশাসক

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ বিকাল

Link Copied!

দেশের তাপমাত্রা বেশি থাকায় এবছর ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ড. মহ. শের আলী। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নগর ভবনের শীতলক্ষ্যা হলে মশা নিয়ন্ত্রণ কাজ তদারকি ও গণমাধ্যমের সাথে মতবিনিময় কালে একথা জানান তিনি।

ড. মহ. শের আলী বলেন, ডেঙ্গু বিস্তার রোধে ওয়ার্ডভিত্তিক নিয়মিত এবং বিশেষ কার্যক্রম চালাবে দক্ষিণ সিটি করপোরেশন। পাশাপাশি ডেঙ্গু রোগী যে এলাকায় আছে, তাদেরকে চিহ্নিত করে, সেসব এলাকায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কাউন্সিলরদের অনুপস্থিতিতেও নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে না জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, রাজনৈতিক পক্ষ-বিপক্ষ নিয়ে যে জটিলতা ছিল তা এখন নেই। নাগরিক সেবা ব্যাহত যেন না হয় তার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের জনবলকে সক্রিয় করা হয়েছে।

চলতি বছরে ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৪৩ জন। মোট ১২ হাজার ৪৬২ জন ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ৬১.৪ শতাংশ পুরুষ এবং ৩৮.৬ শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি