ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে ১৫ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অগাস্ট ২০২৪, ৪:০৮ বিকাল

Link Copied!

দক্ষিণ ভারতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন।

পুলিশ কর্মকর্তা এম দীপিকা জানান, বুধবার কারখানার রাসায়নিক চুল্লিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওষুধ কারখানাটিতে বৈদ্যুতিক কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন কর্মকর্তারা। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

বুধবার তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে আনাকাপাল্লে জেলার এসসেনশিয়া কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে।

কারখানাটিতে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মী কাজ করেন। বিস্ফোরণের সময় অনেক শ্রমিক দুপুরের খাবারের বিরতিতে থাকায় রক্ষা পান।

বিস্ফোরণের খবর শুনে শত শত শ্রমিকের পরিবারের সদস্য ও স্বজনরা কারখানায় ছুটে আসেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি