ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিজিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে উন্নত সেবা পাচ্ছেন আহতরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ১:২৬ বিকাল

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় আহতরা বিজিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে উন্নত সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর তেমন ট্রিটমেন্টের ব্যবস্থাও ভালো। এখানে চিকিৎসক যারা আছেন তারা খুবই নামি-দামি। আহতদের উন্নত চিকিৎসা-সেবা দেওয়া হচ্ছে। বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন রোগীকে এই হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালে আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা- সেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। রোগী থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই দোয়া করবেন। আর যদি ব্যক্তিগতভাবে কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, সেটাও বড় ধরনের উপকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় সারাদেশে ৩ জন বিজিবি সদস্য নিহত এবং ১৩০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং ৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আন্দোলন চলাকালে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরআগে ৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান