ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হিটস্ট্রোকে টোকিওতে নিহত ৬

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৪, ১১:০৫ সকাল

Link Copied!

গ্রীষ্মের আর্দ্রতার মধ্যে অভূতপূর্ব তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে জাপান। হিটস্ট্রোকে দেশটির রাজধানী টোকিওতে এক সপ্তাহে অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য বিভাগ।

টোকিও মেডিকেল পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, শনিবার তিনজন এবং সোমবার আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সপ্তাহের শেষ দিন টোকিওতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, দুই দিনে দেশটির রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সাম্প্রতিক তাপপ্রবাহের ফলে জাপানজুড়ে হিটস্ট্রোকের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

দেশটির স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে হিটস্ট্রোকের কারণে দেশজুড়ে প্রায় ৯ হাজার ১০৫ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে, এর আগের সপ্তাহের তুলনায় যা প্রায় ৬ হাজার ৮০০ বেশি।

জাপানে এ বছর হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। সম্প্রতি হিটস্ট্রোকে আক্রান্তদের মধ্যে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, এছাড়া ২১০ জনের অবস্থা গুরুতর।

দেশের জনগণকে হিটস্ট্রোকের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ হাইড্রেটেড থাকা এবং প্রচণ্ড তাপ মোকাবিলায় যথাযথভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম