ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাসপাতালে ভর্তি না নেয়ায় অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব মায়ের

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৪, ২:১৪ বিকাল

Link Copied!

উত্তর প্রদেশের একটি হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্টের (অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ) অনুপস্থিতির কারণে ভর্তি না নেয়ায় অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেছেন এক নারী। শনিবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, উত্তর প্রদেশের মইনপুরের একটি হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় এক গর্ভবতী নারীকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সন্তান প্রসব করাতে সুযোগ সুবিধার অভাবের কথা জানিয়ে অন্য একটি হাসপাতালে রেফার করে ওই নারীকে।

তবে শিশুটির বাবা জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বলেছিল যে জটিলতার কারণে শিশুটির স্বাভাবিকভাবে প্রসব করানো যাবে না। এজন্য প্রয়োজন অপারেশন। পরে, আবার হাসপাতাল থেকে জানানো হয়, তাদের অ্যানেস্থেসিওলজিস্ট উপস্থিত নেই। তাই অপারেশন করা সম্ভব না। এ কারণেই মাকে তারা অন্য হাসপাতালে রেফার করে।

পরে অন্য হাসপাতালে যাওয়ার সসময় রাস্তায় অ্যাম্বুলেন্সে বাচ্চা প্রসব করেন মা। এই ঘটনার পর দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চিফ মেডিক্যাল অফিসার, ডা আরসি গুপ্তা এএনআইকে জানান, এ বিষয়ে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এরই মধ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে। এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী তদন্ত হবে।

স্বাস্থ্যকর্মীদের সহায়তায় মায়েদের অ্যাম্বুলেন্সে ডেলিভারি করার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু কর্তব্যরত অ্যানেস্থেসিওলজিস্টের অভাবের কারণে হাসপাতালে মাকে ভর্তি না করার বিষয়টি উদ্বেগের।

কেরালায়, এই বছরের মার্চ মাসে একজন নারীকে জেলা হাসপাতাল থেকে আলাপুজ্জার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরে অ্যাম্বুলেন্সে তার সন্তানের জন্ম দেন। দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে। ওই ঘটনায় শিশু এবং মায়ের কোনো জটিলতা হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি