ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে গণসচেতনতা তৈরি করতে হবে : উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৪, ১১:৩৪ সকাল

Link Copied!

স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে গণসচেতনতা তৈরি করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমাদের দেশে স্বাস্থ্যনীতি আছে। কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক কম। তাই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ দেশের বড় সম্পদ।

সোমবার (১৪ অক্টোবর) গণস্বাস্থ্য নগর কেন্দ্র হাসপাতালের সভাকক্ষে ‘ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ক’ সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন বলেন, ক্যান্সার চিকিৎসার খরচ কষ্টদায়ক। ক্যান্সারের ক্ষেত্রে মানসিক প্রশান্তি একটি বড় বিষয়। ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অপরিহার্য।

তিনি আরও বলেন, হেলথ সার্ভিস ডেভেলপমেন্টের জন্য হেলথ ইন্সুরেন্স চালু করা প্রয়োজন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) এ সেমিনারের আয়োজন করে।

সিসিসিএফের সভাপতি রোকশানা আফরোজ সভাপতিত্বে আরও ছিলেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, ডাক্তার হালিদা খানুম আক্তার, অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ডা. মাহমুদুর রহমান, ডা. ফরহাদ, ডা. সেলিনা বিনতে শহীদ, ডা. সাইদুজ্জামান অপু, ডা. মো. ফয়সাল, মেডিকেল শিক্ষার্থী ইন্তেখাব আহমেদ সাকিব, সিসিসিএফয়ের সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলা ও সদস্য সিফাত আরেফিন প্রতীক।

Facebook Comments Box

আরও পড়ুন

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র

Banglalink Stands with Communities During the Monsoon

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ভর্তুকি পুনর্বিন্যাসের আহ্বান

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

Field Technicians and Office Staff of BATB Warn of Escalation Over Permanent Job Demand