ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

স্পেনের উপকূলে জাহাজ ডুবে প্রাণ গেল ১৪০ জনেরও বেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ বিকাল

Link Copied!

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে নিহত হয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তিন দিন আগে এ ঘটনা ঘটেছে বলে স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই এক প্রতিবেদনে জানিয়েছে।

ইএফই’র তথ্যে জানা যায়, ডুবে যাওয়া জাহাজটি থেকে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরও অন্তত ৭৫ থেকে ৮০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা তিন দিন আগে আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। কিন্তু মৌরিতানিয়ার উপকূলের কাছাকাছি পৌঁছালে জাহাজটি আটলান্টিকে ডুবে যায়।

ওয়াকিং বর্ডার নামের একটি স্প্যানিশ এনজিও জানিয়েছে, জাহাজটিতে প্রায় ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী ছিলেন। এ বিষয়ে সংস্থাটির নির্বাহী হেলেনা মালেনো স্পেনের টেলিভিশন চ্যানেল ক্যাডেনা সের-কে বলেন, “এই দুর্ঘটনা চলতি বছরের গ্রীষ্মের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি।”

প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট হলো ক্যানারি দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগরের এই বিপদসঙ্কুল রুটটি একদিকে আফ্রিকার গাম্বিয়া, মৌরিতানিয়া ও মরক্কোসহ বিভিন্ন দেশের উপকূলকে এবং অন্যদিকে ইউরোপের প্রবেশদ্বার ক্যানারি দ্বীপপুঞ্জকে যুক্ত করেছে। এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া তুলনামূলক সহজ।

২০২৪ সালের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী। তবে একই সময়ে বিপজ্জনক এ পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।

Facebook Comments Box

আরও পড়ুন

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু