ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

স্পেনগামী নৌকা উল্টে আফ্রিকায় অন্তত ৬৯ প্রাণহানি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অগাস্ট ২০২৫, ১০:৩১ সকাল

Link Copied!

আফ্রিকার মৌরিতানিয়া উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। দুর্ঘটনাটি ঘটে এ সপ্তাহের শুরুর দিকে।

মৌরিতানিয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, গত মঙ্গলবার গভীর রাতে অভিবাসীদের বহনকারী নৌকাটি মৌরিতানিয়ার উপকূলীয় একটি শহরের আলো দেখতে পায়। তখন যাত্রীরা হঠাৎ নৌকার একপাশে সরে গেলে ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায়। এতে বহু মানুষ পানিতে ডুবে যায়। কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

প্রথমে নিহতের সংখ্যা ৪৯ জন বলে জানানো হলেও পরে তা বাড়িয়ে ৬৯ জনে দাঁড়ায়।

নৌকায় বেঁচে ফেরা কয়েকজন অভিবাসী জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগে গাম্বিয়া থেকে নৌকাটি যাত্রা শুরু করে। এতে প্রায় ১৬০ জন মানুষ ছিলেন। যাত্রীদের মধ্যে গাম্বিয়া ছাড়াও সেনেগালের নাগরিকও ছিলেন। নৌকাটি স্পেনের ক্যানারি দ্বীপের উদ্দেশে যাচ্ছিল।

আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসীদের নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। সমুদ্রের প্রবল ঢেউ এবং অনুপযোগী কাঠের নৌকা এসব যাত্রাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস জানায়, গত বছর শুধু স্পেনের পথে সাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ১০ হাজার ৪৫৭ মানুষের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু