ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অক্টোবর ২০২৪, ১০:৫৬ সকাল

Link Copied!

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে সিরাজগঞ্জে অস্বাভাবিকভাবে বাড়ছে যমুনা নদীর পানি। এদিকে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৬২ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্ট ৬৩ সেন্টিমিটার পানি বেড়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, শহরের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ৬২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার। অন্যদিকে কাজিপুর পয়েন্টে ৬৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার।

পাউবো নির্বাহী প্রকৌশলী আরও বলেন, যমুনার শাখা নদীগুলোর পানি বেড়ে নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে শাহজাদপুর ও কাজিপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আরও দুই দিন ধরে যমুনার পানি বাড়তে থাকবে উল্লেখ করে মোখলেসুর রহমান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এছাড়া বন্যারও কোনো আশঙ্কা নেই।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর