ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ

রিমালের প্রভাবে আজ অব্যাহত থাকবে বৃষ্টিপাত

প্রতিবেদক
admin
২৭ মে ২০২৪, ৪:১৯ অপরাহ্ণ

Link Copied!

ঘূর্ণীঝড় রিমাল উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর এটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবে সারা দেশে আজ সোমবার দিনে ও রাতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামীকাল মঙ্গলবার দেশের দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণীঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাতা ঘটিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে- যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ