ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৫, ১:১২ বিকাল

Link Copied!

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবোঝাই ট্রাকের সংঘর্ষে শামসুল আলম (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক রবিউল হোসেন (৩৩) ও তাঁর সহকারী এমরান হোসেন (১৭)।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সুলতান সওদাগরের ছেলে। আহতরা বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক, সহকারী ও সবজি ব্যবসায়ী আটকা পড়েন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আটকে থাকা তিনজনকে উদ্ধার করা হয় এবং নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা