ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মাংকিপক্স ঝুঁকিতে মোংলা বন্দরে সতর্কতা, মেডিকেল টিম গঠন

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৪, ১১:৩৪ সকাল

Link Copied!

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, ভাইরাসজনিত রোগ ‘মাংকিপক্স’ এর ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল সোমবার থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

‘মাংকিপক্স’ এর ঝুঁকি এড়াতে এরই মধ্যে গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

একই সাথে নৌ পরিবহন মন্ত্রনালয় ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’কে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে বন্দরে জরুরি আইসোলেশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

এদিকে মাংকিপক্স ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিকেল টিমও এই রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মেডিকেল টিমের প্রধান পোর্ট হেলথের উপ-পরিচালক ডাঃ শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তারা কাজ করছেন। তবে এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের ১৯টি স্থল বন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি