ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ সকাল

Link Copied!

রবিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১২ সালের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০২৪ সাল পর্যন্ত গবেষণা আকারে ছিল। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমার চাকরির বয়স ২১ দিন। ২১ দিন আগে আমি এসে দেখেছি এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক সিদ্ধান্তের কারণে এটা মন্ত্রিপরিষদে যায়নি। প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে পাঠিয়ে দেব। রবিবারের মধ্যে এই আইন খসড়া আকারে মন্ত্রিপরিষদে যাবে।

সিনিয়র সচিব বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন আরও ভালো করে দেখতে গেলে এটা অন্তত আরও ১২ মাস সময় লাগত।

তিনি বলেন, আমাদের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা দিয়ে কমিটি গঠন করা হয়েছে যেন আগের আইনটাই হুবহু না হয় এবং সময়ের চাহিদার সঙ্গে এই আইনটা আপডেট করা যায়।

এছাড়া আমাদের জন্য যদি কোন ত্রুটি থাকে, কেবিনেট কমিটি সেটা পরীক্ষা করে দেখবেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান