ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভোলা সদরে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ সকাল

Link Copied!

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও ভেলুমিয়া ইউনিয়নে পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে এসব দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাজল মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে তাছিন ইসলাম এবং ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কবির হোসেনের দুই বছর বয়সী ছেলে বিল্লাল।

পারিবারিক সূত্র জানায়, দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু বিল্লাল বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। অন্যদিকে একই সময় বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি নছিমনের ধাক্কায় গুরুতর আহত হয় তাছিন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা