ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ভারতের স্বাস্থ্য বীমা খাতে বছরে ১২.৮% প্রবৃদ্ধির আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অক্টোবর ২০২৪, ৩:৪২ বিকাল

Link Copied!

ভারতের স্বাস্থ্য বীমা খাতে চলতি বছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছে তথ্য ও বিশ্লেষণ সংস্থা গ্লোবালডাটা। সংস্থাটি বলছে, ২০২৮ সালের মধ্যে দেশটির স্বাস্থ্য বীমা খাত বছরে গড়ে (সিএজিআর) ১২.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

এর মধ্যে ২০২৪ সালে খাতটিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম সংগ্রহ চলতি বছরের ১৫.১ বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৮ সাল নাগাদ ২৩.৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হতে পারে।

গ্লোবালডাটার তথ্য অনুসারে, ভারতীয় বীমা বাজারে স্বাস্থ্য বীমার অংশ ২০১৯ সালে ৬.৯ শতাংশ থেকে বেড়ে ২০২৩ সালে ৯.৫ শতাংশ হয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১১.০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

গ্লোবালডাটার বীমা বিশ্লেষক শ্রীমতী স্নেহা ভার্মা বলেন, কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতীয় স্বাস্থ্য বীমা খাত চিত্তাকর্ষক বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে খাতটি ১৭.৮% বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবার জন্য পকেটের ব্যয় বৃদ্ধি, জীবনযাত্রার রোগের ক্রমবর্ধমান ঝুঁকির কারণে স্বাস্থ্য বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের কারণে বীমায় প্রবেশযোগ্যতা সহজ করার কারণে এই প্রবৃদ্ধি দেখা দিয়েছে। ২০২৪ ও ২০২৫ সালেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র

Banglalink Stands with Communities During the Monsoon

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ভর্তুকি পুনর্বিন্যাসের আহ্বান

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

Field Technicians and Office Staff of BATB Warn of Escalation Over Permanent Job Demand