ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ডিসেম্বর ২০২৫, ৩:৩০ বিকাল

Link Copied!

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিরঞ্জন অধিকারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাটরামপুর পাবনা পাড়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নিরঞ্জন অধিকারী বোচাগঞ্জ উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের কৃষ্ণ অধিকারীর ছেলে। তিনি মোটরসাইকেলে করে সেতাবগঞ্জ থেকে তার শ্বশুরবাড়ি নওয়াভিটা যাচ্ছিলেন বলে জানা গেছে।

বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, পথে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিরঞ্জন অধিকারী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা