ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বৃষ্টিহীন সকালে স্বস্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অক্টোবর ২০২৪, ১:১৯ বিকাল

Link Copied!

গত দুইদিন ধরে টানা বর্ষণে নগর জীবন বিপর্যস্ত হলেও সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এদিন সকালে ঢাকার কোথাও বৃষ্টি না হওয়ায় ও রোদের দেখা মেলায় শিক্ষার্থী ও যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। লোকজন বিশেষ করে অফিসগামী, কর্মজীবী ও শিক্ষার্থীদের সকাল থেকেই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

সকালে গুলশানে যেতে মৌচাক মোড়ে গাড়ির অপেক্ষা করতে থাকা বেসরকারি কর্মজীবী আল-আমিন সিকদার বলেন, গত দুই দিন ধরে ঢাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ সকালে বৃষ্টি না হওয়ায় ভালো লাগছে। অল্প বৃষ্টিতেই নগরীর নিচু এলাকার রাস্তা ও অলিগলিতে পানি জমে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আল-আমিন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দিনের বেলায় বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, তবে রাতে (রবিবার) বৃষ্টি হতে পারে।

টানা বর্ষণে শুক্রবার ও শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হওয়ায় নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

শুক্রবার দুপুর ১টা থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে গ্রিন রোড, ধানমন্ডি, মালিবাগ, মৌচাক, নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকার সড়কগুলো ডুবে যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর